আন্তঃহাউজ সাধারণ জ্ঞান প্রতিযোগিতা-২০২৫
জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মানে শিক্ষার্থীরাই আমাদের একমাত্র অবলম্বন। সুতরাং সাধারণ শিক্ষার পাশাপাশি জ্ঞানভিত্তিক নানা প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আকাঙ্ক্ষাকে যথাযথভাবে ধাবিত করতে পারলেই আমরা দ্রুত জ্ঞানভিত্তিক সমাজ নির্মানের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারব। আজ নেটপ্রো মডেল স্কুল এন্ড কলেজ আয়োজিত আন্তঃহাউজ সাধারণ জ্ঞান প্রতিযোগিতা-২০২৫ উপলক্ষ্যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ কে এম মিজানুর ইসলাম একথা বলেন। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অভিভাবকগন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সহকারি শিক্ষক রায়হানা তাবাসুম উত্তমা এবং অনুষ্ঠানটির সার্বিক পরিকল্পনা ও তত্ত্বাবধায়ক ছিলেন সহকারি শিক্ষক আবু হানিফ রনি।
উক্ত প্রতিযোগিতায় হাউজ সাব্বিশ চ্যাম্পিয়ন ও রানার আপ হয় হাউজ একাত্তর।
