Principal
অধ্যক্ষের বাণী
পরিবর্তিত বিশ্বে জ্ঞান বিজ্ঞানের স্রোত ধারায় উন্নত ব্যক্তি হিসেবে বিশ্ব আসনে সমাসীন হবার মূলসোপান বিদ্যাপীঠ। মনুষ্যত্ব বিনির্মাণে আনন্দময়, সুশৃঙ্খল ও সুচিন্তিত পাঠপরিকল্পনা শিক্ষার্থীকে যথার্থ মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করে। জ্ঞান জীবনের আনন্দকে যেমন করে তোলে উপভোগ্য, তেমনি সৃষ্টি করে বৈরিতাপূর্ণ ক্রান্তিকালীন সংকট মোকাবেলায় ধৈর্য, সাহস ও যৌক্তিক উত্তরণের সামর্থ্য।
জগতের সকল কর্মকাণ্ডের মধ্যে শিক্ষাই শ্রেষ্ঠ। শ্রেষ্ঠদের উপর শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের মূল্যবোধ এবং আদর্শিক শিক্ষার অবয়বে উদ্ভাসিত নেটপ্রো মডেল স্কুল এন্ড কলেজ। ২০০৫ সালে যাত্রা শুরু করে অতি অল্প সময়ে প্রতিষ্ঠানটি বগুড়া জেলার অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান রূপে নিজস্ব সক্ষমতার স্বাক্ষর রেখে চলেছে সগৌরবে।
উৎকর্ষতা প্রতিপালনে আধুনিক চিন্তা-চেতনা ও নয়া অবকাঠামোগত সুযোগ-সুবিধা সম্প্রসারণে আমরা অত্যন্ত যত্নশীল। পাশাপাশি শিক্ষার্থীরা যেন দ্রুত পরিবর্তিত বৈশ্বিক ব্যবস্থাপনায় যুগোপযোগী সৃজনশীল কর্মদক্ষতাসহ নৈতিক দায়িত্ববোধ সম্পন্ন মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এর জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
রিয়া শারমিন
অধ্যক্ষ
নেটপ্রো মডেল স্কুল এন্ড কলেজ
বগুড়া।
