• This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
  • +880 1324 726900

Founder Chairman

প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের বাণী

জ্ঞান মনুষত্ব দক্ষতা সৃষ্টিই হলো শিক্ষার মূল ভিত্তি। আর একমাত্র সুশিক্ষাই পারে আলোকিত মানুষ সৃষ্টি করতে। আল্লাহ তায়ালা স্বীয় রাসূলের ঘোষিত শ্রেষ্ঠ জাতি মানুষ বর্তমানে এমন এক কুলষিত যুগে পর্দাপন করেছে।  যে যুগে মহা গ্রন্থ আল-কুরআন হাদীসের সত্যতা, আল্লাহ্ পাকের অস্তিত্ব এবং রাসূল (সঃ) এর রিসালাতের উপর সঠিক ধারনা নেই। অথচ মুসলমানেরা প্রাচীন জ্ঞান বিজ্ঞানের শ্রেষ্ঠত্ব আয়ত্ব করে এর প্রত্যেকটি শাখার প্রকৃত উন্নতি সাধন করেছিলেন। কালক্রমে তা পৃথিবীর সব জাতির মধ্যেই বিস্তার লাভ করে।

পৃথিবী এখন অনেক অগ্রসর, আর সেজন্যই আমাদের অবহেলায় সময় নষ্ট করা উচিৎ নয়। তাই ব্যক্তি, পরিবার, সমাজ ও দেশকে আলোকিত জীবন দিয়ে সাজাতে হলে প্রয়োজন শৃঙ্খলাবোধ, নম্রতা, ভদ্রতা, আত্মবিশ্বাস, সর্বোপরি নৈতিকতার শিক্ষা। যা অর্জনে নেটপ্রো মডেল স্কুল এন্ড কলেজ একটি অনন্য প্রতিষ্ঠান। মনোরম, সুন্দর ও গোছানো পরিচ্ছন্ন একটি পরিবেশে অত্যন্ত শৃঙ্খলার মধ্য দিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য উপযুক্ত করে গড়ে তোলা হয়। এজন্য  শিক্ষার গুণগত মানোন্নয়ন, পাঠদানে সর্বাধুনিক প্রযু্ক্তির ব্যবহার, নৈতিকতা বিনির্মাণে ধর্মী শিক্ষায় সর্ব্বগুরুত্বারোপের পাশাপাশি সহ শিক্ষাক্রম, মুক্তমঞ্চ আলোচনা, বিতর্ক প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, হামদ নাথ, কবিতা আবৃত্তি, বই মেলা, সাইন্স ফেয়ার আয়োজনের পাশাপাশি আন্তহাউজ ফুটবল, ক্রিকেট, ক্যারাম, দাবা ইত্যাদি বিভিন্ন ইভেন্টস আয়োজন করার মধ্য দিয়ে এ বিদ্যাপীঠ সেই কাঙ্ক্ষিত সৃষ্টিশীল মানুষ গড়ায় অনবদ্য ভূমিকা রেখে চলেছে। তাই নেটপ্রো মডেল স্কুল এন্ড কলেজ এখন অভিভাবকদের নিকট যদিও একটি আস্থা ও ভরসার জায়গা কিন্তু এখনও যেতে হবে বহুদূর। দেশ ছেড়ে বিদেশেও নেটপ্রো মডেল স্কুল এন্ড কলেজ তার আস্থা ও ‍বিশ্বাসের সুগন্ধ ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং আমরা বিশ্বাস করি আমাদের শিক্ষার্থীদের স্বপ্নছোঁয়ার সেই দিন একেবারেই নিকটবর্তী।

এ কে এম মিজানুর ইসলাম

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান

নেটপ্রো মডেল স্কুল এন্ড কলেজ, বগুড়া।