News
২০২৫ এর এসএসসি শিক্ষার্থীদের বিদায়ী দোয়া ও ইফতার মাহাফিল
নেটপ্রো মডেল স্কুল এন্ড কলেজের ২০২৫ এর এসএসসি শিক্ষার্থীদের বিদায়ী দোয়া ও ইফতার মাহাফিল অদ্য ২২ মার্চ বিকাল ৪.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়ে গেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি এবং অন্যান্য শিক্ষক-শিক্ষিকামণ্ডলী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উপস্থিত সকল শিক্ষর্থীর জন্য সর্বোচ্চ ভালো ফলাফল, তাদের সুস্থতা এবং বিদ্যালয়ের উত্তরোত্তর উন্নতির জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক জনাব মো: ইসরাইল খন্দকার।
