• This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
  • +880 1324 726900

আন্তঃহাউজ ফুটবল টুর্নামেন্ট 2025

গত ১৭ ডিসেম্বর অনারম্বর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল নেটপ্রো মডেল স্কুল এন্ড কলেজের আন্তঃহাউজ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রীড়া অফিসার জনাব মোঃ আকরাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জামিলুর রহমান ভেনু ম্যানেজার বিসিবি। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোমিনুর রশিদ শাহিন সদস্য বগুড়া জেলা ক্রীড়া সংস্থা। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন নেটপ্রো মডেল স্কুল এন্ড কলেজ বগুড়া এর সম্মানিত একাডেমিক হেড স্যার জনাব মোঃ আলমগীর হোসেন। উপস্থিত অতিথিবৃন্দ বিদ্যালয়ে শিক্ষার পাশাপাশি খেলাধুলার উপরে বিশেষ গুরুত্ব আরোপ করে। তারা বিদ্যালয়ের পাঠদান কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমগুলোকে আরো বেগবান করার ক্ষেত্রে তাদের সহযোগিতার ক্ষেত্রে আশ্বস্ত করেন। অনুষ্ঠানে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।