News
২০২৬ শিক্ষাবর্ষের যাত্রা
উৎসব মুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নেটপ্রো মডেল স্কুল এন্ড কলেজ আজ ৮ জানুয়ারি শুরু করল ২০২৬ শিক্ষাবর্ষের কার্যক্রম। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ কে এম মিজানুর ইসলাম ফিতা কেটে এই আয়োজনের উদ্বোধন করেন। পরে শিক্ষার্থীদের সমাবেশে তিনি সকলকে স্বাগত জানান এবং সকলের উত্তম চরিত্র গঠন ও শারীরিক এবং মানসিক বিকাশের ক্ষেত্রে শৃঙ্খলা সাথে অধ্যাবসায়ের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন। পরে অধ্যক্ষ রিয়া শারমিন সকল ক্লাস পরিদর্শন করেন এবং শিক্ষার্থী ও শিক্ষকগণদের নানা দিক নির্দেশনা প্রদান করেন।
