News
এসএসসি ২০২৬ বিদায়
ভালো মানুষ হিসাবে নিজেকে গড়ে তোলাটাই মানুষের জীবনের সবচেয়ে বড় সংগ্রাম। জীবনের প্রতিটি ধাপই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসএসসি তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আজ ১৮ এপ্রিল শনিবার নেটপ্রো মডেল স্কুল এন্ড কলেজের এসএসসি-২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ কে এম মিজানুর ইসলাম এ কথা বলেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি একাডেমিক হেড আলমগীর হোসেন আশা প্রকাশ করেন শিক্ষার্থীরা আগামী দিনে দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশ ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে অন্যান্য সিনিয়র শিক্ষকগণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। শিক্ষার্থীরা তাদের স্কুল জীবনের স্মৃতিচারণ করে এবং অভিভাবকগণ প্রতিষ্ঠানের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পরে এডমিন হেড ইসরাইল খন্দকার শিক্ষার্থীদের জন্য দোয়া ও মিলাদ-কিয়াম পরিচালনা করেন।
