• This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
  • +880 1324 726900

আন্তঃহাউজ চারু ও কারুকলা মেলা-২০২৫

শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সৃজনশীল কাজের অনুপ্রেরণা ও ভবিষ্যৎ সুষ্ঠ নাগরিক হিসেবে তৈরী করার লক্ষ্যে আজ নেটপ্রো মডেল স্কুল এন্ড কলেজে আন্তঃহাউজ চারু ও কারুকলা মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়ে গেল। ৩য় থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের সৃজনশীল কাজের দক্ষতা সকল শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপভোগ করেন। সৃজনশীল কাজের শ্রেষ্ঠত্ব অনুসারে ১ম (সুমাইতা রহমান-৮ম শ্রেণি), ২য় (সাফা-৯ম শ্রেণি) ও ৩য় (অবন্তিকা রায়-৯ম শ্রেণি) বিজয় মুকুট অর্জন করে। উক্ত মেলায় ২৬শে হাউজ চ্যাম্পিয়ন হিসেবে তার শ্রেষ্ঠত্ব ধরে রাখে। শিক্ষার্থীরা ভবিষ্যতে তাদের সৃজনশীল কাজের মাধ্যমে একটা সুন্দর আগামী উপহার দিবে বলে আশা প্রকাশ করেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ কে এম মিজানুর ইসলাম। তিনি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উৎসাহিত করেন